অন্ধকারের চিত্রমালা
অন্ধকারের চিত্রমালা -শুভদীপ রায় (নেপোলিয়নীয় যুদ্ধপরবর্তী স্পেনের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে, ১৯১৯-১৯২৩ খ্রীষ্টাব্দে চিত্রকর ফ্রান্সিস্কো গোয়ার তুলিতে ধরা দেয় মানুষের গোপন লালসা, অসহায়তা, নিষ্ঠুরতা ও বিপর্যয়ের নানা আঙ্গিক। "ব্ল্যাক পেইন্টিংস্" নামে বিখ্যাত যথাক্রমে “স্যাটার্নো দেভরান্ড আ সু হিজো”, “এল পেরো”, “ডোস ভিয়েজস”, “হম্ব্রেস লেয়েন্ডো”, “জুদিথ হলফার্নেস”, “ডস মুজেরেস ই উন হম্ব্রে”, “লা লেওসাদিয়া”, “ডুয়েলো এ গোরোটাজোস”, “ডোস ভিয়েজোস কমিয়েন্ড সোপা”, “প্রসেশন দেল সেন্ত অফিসিও”, “অ্যাকুইলারে”, “লা রমেরিয়া দিসান ইসিড্রো”, “অ্যাস্মডিয়া” ও “অ্যাত্রপস” এই ১৪টি অসামান্য সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের ভাষ্যস্বরূপ আমার উপলব্ধিসঞ্জাত এই গুচ্ছকবিতার রচনা।) ❑ খিদে বেঁচে থাকাই একমাত্র জীবনধর্ম। তাই, বিরুদ্ধে প্রকৃতি তবু যৌনপিপাসা নিয়ে আরো বেঁচে থাকাটুকু সুনিশ্চিত করা। কিন্তু, যে পেট্রিডিসে অ্যাসিডের নামে লাখ লাখ অপত্যের মৃত্যু লেখা আছে, তার জন্য কী রেখেছ - অসহ যন্ত্রণার তোমার এ সঞ্চয়ে স্থিতপ্রজ্ঞ অভিশপ্ত উত্তরাধিকারে?- এইসব চিন্...